জয়পুরহাটে ডাকাতি মামলার মূল আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
জয়পুরহাটের কালাই উপজেলার চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
রোববার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ বস্তা বাসতা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা টয়লেটের ছাদ ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, চারটি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
ঘটনার পরদিন কালাই থানায় একটি মামলা রুজু হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। তদন্তে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে মূল আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আসাদুজ্জামান (আসাদ), ডিআইও-১ মিজানুর রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১
সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি