ধামইরহাটে ১৫০ জন প্রান্তিক কৃষক পেলেন পেঁয়াজ ও নাবী পাটবীজ
নওগাঁর ধামইরহাটে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাটবীজ উৎপাদনের লক্ষে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিনামুল্যে বীজ বিতরণ উপলক্ষে ৬০ জন কৃষককে ২০ শতক জমির জন্য আধা কেজি নাবী পাটবীজ, ১ কেজি করে ডিএপি, এমওপি ও ইউরিয়া সার এবং ৯০ জন কৃষককে ১ কেজি করে পেয়াজ বীজ ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, ৯০ জন কৃষক পেঁয়াজ বীজ উৎপাদনে জমি প্রস্তুতের জন্য ৫শত টাকা, শ্রমিক ও বাঁশ ক্রয়ের জন্য ২৩শত টাকাসহ মোট ২৮শত টাকা পাবেন ও তাদের বালাইনাশক, নাইলন, সুতলী ও পলিথিন পর্যায়ক্রমে ফ্রি সরবরাহ করা হবে, এছাড়াও একই ভাবে নাবী পাটবীজ উৎপাকারীরা জমির প্রস্তুত, সেচ, আন্তঃপরিচর্যা ও বালাইনাশকসহ মোট ২৬শত টাকা পাবেন, সকল অর্থ বিকাশে প্রদান করা হবে।’
জামান / জামান
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা
কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার
পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭
পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ