ঈদের ছুটিতেও সচল ছিলো আত্রাইয়ের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কল্যান কেন্দ্র
এ বছর পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটির আওতায় পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিকসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এই দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ঈদের ছুটির সময়েও মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক ঈদের ছুটিতেও আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা প্রদান করেছে তারা।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ঈদের দীর্ঘ ছুটিকালীন সময়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ কর্মরত বিভিন্ন কর্মচারীগণ নিরলসভাবে সেবা প্রদান করেছে। সেবাগুলোর মধ্যে ছিল গর্ভ বার্তা সেবা, প্রসব পূর্ব সেবা ও প্রসবের সেবা, শূন্য থেকে পাঁচ বয়সী শিশুদের সেবা, কিশোর-কিশোরী সেবা, সাধারণ সেবা সহ বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রের সেবা নিতে আসা কয়েকজন সেবা গ্রহীতাদের সাথে কথা বললে তারা জানান, আমরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে সকল সময়ের জন্য সেবা পেয়ে থাকি। ঈদের আগেও সেবা ও পরামর্শ পেয়েছি এবং বিশেষ করে ঈদের মধ্যেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই স্বাস্থ্যসেবা কেন্দ্র আমাদের বিভিন্ন সেবা এবং পরামর্শ প্রদান করেছেন।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র ননস্টপ ভাবে সেবা প্রদান করে আসছে। এবং এই সেবা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু