ভিপি নূরের বিরুদ্ধে পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ, বিচার দাবি
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ হৃদয় তারুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক খালিদ ইবনে হাবিব সানি, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেল্লাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম এবং সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাইয়ুম সিকদার।
সমাবেশে বক্তারা বলেন, "চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি অফিসে হামলার ঘটনায় নুরুল হক নূর ও তার অনুসারীরা জড়িত। অবিলম্বে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।"
মিছিলকারীরা এসময় ভিপি নূরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দেন।
প্রসঙ্গত, গত ১২ জুন রাতে গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত