ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের শিশুদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ৩:২

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের তালিকাভুক্ত ৩ হাজারের অধিক শিশু শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা শহীদ মিনার চত্বরে ৪টি ইউনিয়নের ৩ হাজার ৩শত শিশুর মাঝে ৫টি করে খাতা, ৫টি সাবান, ১টি করে ব্রাশ ও পেস্ট বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

এরই সাথে সাথে উপজেলার উমার, ধামইরহাট, জাহানপুর ও আলমপুর ইউনিয়নের তালিকাভুক্ত নিবন্ধিত শিশু শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মানুয়েল বৈদ্য, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি লজিমুখিম, রোজলিন, ভিডিসি সদস্য পাস্কায়েল হেমরম প্রমুখ। 

জামান / প্রীতি

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ