ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলকুমার নদীতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৫-৬-২০২৫ বিকাল ৫:৪৭

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু  রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মৃত দুই শিশু ইব্রাহীম আলী (০৮) ও তাবাসসুম (০৯) সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে। ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।

নাগেশ্বরী থানার পুলিশও স্থানীয়রা জানায়, ইব্রাহীম আলী, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান তিনজন মিলে বাড়ীর পাশের ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমানকে জীবিত উদ্ধার করে। আধা ঘণ্টা পরে উদ্ধার হয় তাবাসসুম।

তাৎক্ষনিকভাবে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ঘণ্টাখানিক পরে উদ্ধার হয় ইব্রাহীম আলীর মরদেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার