রায়গঞ্জে আসামী না হয়েও নুরু মিয়াকে হাতকড়া পড়িয়ে হেনস্তা করলেন এএসআই
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মাদকসেবীকে তল্লাশি করে মাদক না পেয়ে হাতকড়া পড়িয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে এসে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়ার চর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায় গত শনিবার উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়ার চর পাড়া এলাকায় মাদকাসেবী মৃত মোজাহার আলী শেখের ছেলে নুরু মিয়া (৬০) কে তার বসতবাড়িতে মাদক আছে মর্মে রায়গঞ্জ থানার এএসআই নজরুল ইসলাম ও তার সহযোগী এক কনস্টেবলকে সাথে নিয়ে সাধারণ পোশাকে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে ভুক্তভোগী নুরু মিয়ার বসত বাড়ি ও তার শরীরের কোথাও মাদক না পাওয়া সত্বেও তাকে হাতকড়া পড়িয়ে পাশের গ্রাম আবুদিয়া এলাকায় মটর সাইকেল যোগে নিয়ে যায়।
এ সংবাদ পেয়ে নুরু মিয়ার বড় ছেলের স্ত্রী মোছা. বিথী খাতুন স্থানীয় মুরব্বিদের জানালে তারা আবুদিয়া এলাকায় একটি বাড়িতে হাতকড়া পড়া অবস্থায় ভুক্তভোগী নুরু মিয়াকে নিয়ে একটি বৈঠক করে। বৈঠক শেষে তার হাতে থাকা হাতকড়া খুলে তাকে ছেড়ে দেয়।
ভুক্তভোগী নুরু মিয়া মুঠোফোনে জানান, আমাকে হঠাৎ দুইজন সাধারণ পোশাক পড়া পুলিশ এসে তল্লাশি করে কোন কিছু না পেয়ে হতকড়া পড়িয়ে আমাদের আবুদিয়ার চর এলাকা থেকে মোটরসাইকলে আরেক গ্রাম আবুদিয়া নিয়ে যায়। পরে আমার পরিবারের সদস্যরা স্থানীয়দের জানালে আবুদিয়া গ্রামের এক বাড়িতে বৈঠকের মাধ্যমে হাতকড়া খুলে ছেড়ে দেয়। এতে তার মানের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নুরু মিয়ার বড় ছেলে মো. খোকনের স্ত্রী মোছা. বিথী খাতুন গণমাধ্যমকে জানান, হঠাৎ রায়গঞ্জ থানার দুইজন পোশাক ছাড়া পুলিশ এসে আমার শশুরের হাতে হাতকড়া পড়িয়ে মোটরসাইকেলে নিয়ে যায়।
তল্লাশির সময় তার নিকট ও বাড়িতে কোন মাদক পাইনি পুলিশ। মাদক না পেয়েও তাকে হাতকড়া পড়িয়ে নিয়া যাওয়া দেখে তিনি স্থানীয় মুরব্বিদের জানান। পরে মুরব্বিরা ওই দুই পুলিশের সাথে কথা বলে আমার শশুরকে ছাড়িয়ে আনেন। অপরাধী না হয়েও হতকড়া পড়িয়ে অন্য গ্রামে নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় ওই এলাকায় সচেতন মহলের মাঝে চলছে নানা সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে ওই দিন অভিযানে যাওয়া রায়গঞ্জ থানার এএসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নুরু মিয়ার বাড়িতে গিয়ে তল্লাশি করি। তল্লাশি করতে না দিলে তাকে হাতকড়া পড়িয়ে দেই। পরে তল্লাশি করে তার বাড়িতে ও শরীরে কোন মাদকদ্রব্য না পেয়ে স্থানীয়দের মাঝেই তাকে ছেড়ে দেই।
কোন অপরাধী না হয়েও তাকে হাতকড়া পড়িয়ে অন্য গ্রামে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদক কারবারীদের হাত অনেক বড়। গ্রামের মুরব্বিদের কথায় একটি বাড়িতে বসে তার হাতকড়া খুলে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোন অর্থনৈতিক লেনদেন হয়নি বলেও জানান তিনি। তবে অপরাধী না হলেও তাকে কেনো হাতকড়া পড়িয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া হলো এমন প্রশ্নের উত্তর তিনি দেন নি।
এ বিষয়ে উপজেলার ধানগড়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা এসআই নীল কমলের নিকট এই অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি এ সংক্রান্ত কোন বিষয় জানেন না বলে জানিয়ে দেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা গণমাধ্যম কর্মীদের বলেন, থানা পুলিশের এ এসআই নজরুল ইসলাম ও এক কনস্টেবল উপজেলার চড় পাড়া এলাকায় যে মাদক বিরোধী অভিযানে গিয়েছিলেন সে সম্পর্কে আমি অবগত নই। আর একজন অপরাধী না হলে তাকে কখনোই হাতকড়া পড়ানোর বিধান নাই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম ভুক্তভোগী নুরু মিয়ার কাছে কোন মাদকদ্রব্য না পেয়েও তাকে হাতকড়া পড়িয়ে অন্যত্র নিয়ে বৈঠকের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি দুঃখজনক ।
এ ঘটনায় সচেতন মহলেরা বলছেন, অপরাধী না হয়েও হাতকড়া পড়িয়ে যেমন একজন নাগরিকদের মানসম্মান নষ্ট করেছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশের প্রতি মানুষের যে আস্থা রয়েছে তা ক্ষুণ্ণ হয়েছে বলে জানান তারা। এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্যদের এমন কর্মকাণ্ডের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান সচেতন মহল ও এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক
জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান
মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
ধামরাইয়ে জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড ও সিমানা খুঁটি উপড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ