ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে একই দিনে দুই ধর্ষণ, আটক -৩


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ১:২৯

ভোলার তজুমদ্দিন উপজেলায় একদিনের ব্যবধানে এক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার(১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা  এবং অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ ।

তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী  গুচ্ছগ্রাম ও চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছ গ্রামের এ লোমহর্ষক ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী  গুচ্ছগ্রামে ১৩ জুন বেলা সাড়ে ১০ টার দিকে বাক ও মানসিক প্রতিবন্ধী  কিশোরীর মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন লম্পট বাদশু। কিশোরীর কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা  ছুটে আসলে পালিয়ে যায় বাদশু।

অপর ঘটনায়, চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছ গ্রামের পরকিয়া প্রেমিক যুগলকে আটকে রেখে প্রেমিকাকে বেল্লাল ও আব্বাস দুইজন মিলে ধর্ষণ করেন। তজুমদ্দিনের বাসিন্দা ২ সন্তানের জননী ওই নারী নীলফামারী জেলার পরকিয়া প্রেমিক নিয়ে এখানে অবস্থান করছিল।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত খান ঘটনা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় মামলা রুজু হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেল্লাল (৩৫), মোঃ সোহেল (২৪), আঃ রহমান সুমন (৩২) কে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছি।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস গ্রেফতার

হাতিয়ায় দোকানের শাটার ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক

শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল

অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ

প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত