ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ১:৩০

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীর নাম মোঃ সেলিম প্রকাশ সেলিম মাঝি(৩৯)। সে কাপ্তাই ইউনিয়ন এর বাঁশকেন্দ্র এলাকার মোঃ আব্দুল বাতেন এর ছেলে। গতকাল রোববার রাতে কাপ্তাই থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ জানান, থানার এসআই সাইমুল ইসলাম সঙ্গীয় এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এসআই মোঃ আলাউদ্দিন সাকিল সহ একটি পুলিশের টিম অভিযান পরিচালনা করে আসামী মোঃ সেলিমকে ইয়াবা সহ গ্রেফতার করে। তার সাথে থাকা ১৫০ পিস হালকা গোলাপী রং এর অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট (এ্যাম্ফিটামিনযুক্ত মাদক) জব্দ করে। যার ওজন আনুমানিক ১৫ গ্রাম হবে এবং বাজার মূল্য ৪৫ হাজার টাকা হবে।

এদিকে আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং সোমবার আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা