জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ার আর নেই
জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ার আর নেই। সোমবার (১৬ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। এর আগে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ গোলাম সারওয়ার নরসিংদী জেলা শহরের ঘোড়াদিয়া এলাকার মরহুম সৈয়দ শামছুল হক মাস্টারের ছেলে। বড় ভাইয়ের চাকুরীর সুবাধে গোলাম সারওয়ার ছাত্রজীবন থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ পাশ এবং পরবর্তীতে এলএলবি ডিগ্রি অর্জন করে।
ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দুই সেশন দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের পর বিগত ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ সোমবার (১৬ জুন) বাদ আসর নরসিংদীর ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া মাদরাসা মাঠে তার জানাজার নামাজ শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্র নিশ্চিত করেছে।
সৈয়দ গোলাম সারওয়ারের ইন্তেকালে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। দৈনিক সংগ্রাম প্রতিনিধির নিকট পাঠানো শোক বার্তা জামায়াত নেতৃদ্বয় বলেন, সৈয়দ গোলাম সারওয়ার ছিলেন ইসলামী আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রাণ মানুষ। তিনি রাজনৈতিক চরম বৈরি পরিবেশে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ফ্যাসিবাদের রোষানলে পড়ে বহুবার গ্রেফতার হয়ে কারানির্যাতনের শিকার হয়েছেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন বলিষ্ঠ ও যোগ্য নেতত্ব হারাল। জামায়াত নেতৃদ্বয় মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত