ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ড্রোন নির্মাতা আশিরের বাড়িতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৫ বিকাল ৫:৪৩

চট্টগ্রামের বাঁশখালীতে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সোমবার (১৬ জুন) দুপুরে বাঁশখালীর পুঁইছড়িতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ড্রোন নির্মাণে ব্যক্তিগত উদ্যোগে দেশব্যাপী আলোচিত হয়েছেন মোহাম্মদ আশির উদ্দিন। তার এই সাফল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন এই বার্তা তার হাতে তুলে দেন।

এসময় রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে ড্রোন নির্মাণে তার দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসেনীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিন তার কারিগরি উদ্ভাবনের পেছনের গল্প তুলে ধরে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ড্রোন নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির