গাজীপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার কলেজ ক্যাম্পাসে খেলার মাঠের পাশে নিম গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাফসানজানি খন্দকার সজল, নয়ন দেওয়ান, হাসিম, রুহুল আমিন, লিটন, আরএস. সাহারা, সাব্বির বিন রুহুল, অয়ন, হৃদয়, আবির সিয়াম, ফজল, ইমন, ফারুক প্রমুখ।
এসময় রাফসানজানি খন্দকার সজল বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি। দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা শুধু প্রতীকী নয়, বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, ভাওয়াল কলেজ ক্যাম্পাস ছাড়াও গাজীপুর মহানগরের সব শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থানে পর্যায়েও একই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল। ভবিষ্যতে এ উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ