ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংবাদপত্রের কালো দিবসে গাজীপুরে আলোচনা সভা: গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৫ রাত ৮:৩

১৬ জুন বাংলাদেশের সাংবাদিকতা ইতিহাসে সংবাদপত্রের ‘কালো দিবস’। এই দিনটির তাৎপর্য স্মরণ করে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৬ জুন রাষ্ট্রীয়ভাবে অধিকাংশ পত্রিকা বন্ধ করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন ছিল বাংলাদেশে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলার দিন। সত্যের কণ্ঠরোধ করে কখনোই গণতন্ত্রকে টিকিয়ে রাখা যায় না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, প্রিন্সিপাল হুমায়ুন কবির, সাংবাদিক শামসুল হুদা লিটন, মাজহারুল ইসলাম কাঞ্চন, খলিলুর রহমান প্রমুখ। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, নাশীদ আহমেদ তুষার, মো: মনির হোসেন ও মানিক সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র কেবল একটি শিল্প নয়, এটি একটি জাতির বিবেক। ১৯৭৫ সালের একদলীয় শাসনব্যবস্থার ছায়া থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আজও সাংবাদিকদের দমন করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সময় এখনই।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কালো দিবস উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং স্বাধীন সাংবাদিকতার স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত