ধলেশ্বরী নদীতে ভোলার নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
অবশেষে ২৯ ঘণ্টা পর ঢাকাগামী ‘ফারহান-৩’ লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া ভোলার তজুমদ্দিনের যুবক লোকমানের (২৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের মোল্লাচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
লোকমান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোতা মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়,নিহত লোকমান স্ত্রী ও সন্তানকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে করে ঢাকা যাচ্ছিলেন। মুন্সিগঞ্জের কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে কয়েকবার বমি করেন। পরে বমি করতে করতে লঞ্চের কিনারায় গিয়ে বসলে একপর্যায়ে নদীতে পড়ে যান।
লঞ্চের তিন তলা থেকে এক যাত্রী চিৎকার করলে সঙ্গে থাকা তার চাচাতো ভাই বিষয়টি বুঝতে পারেন। তারা নিচে নেমে গিয়ে লোকমানের জুতা খুঁজে পান। এরপর লঞ্চ কর্তৃপক্ষকে জানানো হলে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়কসহ কয়েকজন যাত্রী সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও লঞ্চ কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়, যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ ২৯ ঘণ্টা পর অবশেষে লোকমানের মরদেহ উদ্ধার করা হয় মোল্লাচর এলাকার ধলেশ্বরী নদী থেকে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক
শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল
অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ
প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু
লাকসামে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ
তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ