ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ফয়সাল জমাদ্দার আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৫ রাত ৮:১৭

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফয়সাল জমাদ্দারকে আটক করছে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ এয়ারপোর্ট থেকে বিকালে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা সংস্থা।আটকৃত ফয়সাল জমাদ্দার ৫ আগষ্ট বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্থ যোগানদাতা এবং মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফয়সাল জমাদ্দার।তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম আফজাল জমাদ্দার।

সূত্র জানায়, ফয়সালের বিরুদ্ধে দাঙ্গা, মারধর, হত্যাচেষ্টা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে Penal Code ১৮৬০ অনুযায়ী ধারা ১৪৪/১৪৭/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/১১৫/৩৪/১০৯/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।ডিএমপি একটি থানার সাধারণ ডায়েরি  করা হয়েছে যার নম্বর- ২ তবে  ১ জুনে একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন একটি বিশেষ সূএ।

আটককৃত ফয়সাল জমাদ্দার আজ বিকালে ইমিগ্রেশন পার হয়ে দেশের বাহিরে যাওয়ার সময় ইমিগ্রেশন পার হওয়ার সময় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা সংস্থা। তবে আটকের পর বাড্ডা থানায় নেওয়ার হয়েছে জানিয়েছেন একাধিক বিশ্বস্ত সূত্র।

এ বিষয়ে এয়ারপোর্টের ইমিগ্রেশনে একাধিকবার ফোন দিলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফোনটি রিসিভ করেনি। এবিষয়ে  বাড্ডা থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বললে তিনি বলেন এখনও থানায় এসে পৌঁছে নাই পৌঁছালে নিশ্চিত করা যাবে। এবিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জকে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি মুঠোফোন ও খুদেবার্তার কোন উওর দেননি।তবে সূএ নিশ্চিত করেছেন অভিযানে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন।

এমএসএম / এমএসএম

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি