শান্তিগঞ্জের দেখার হাওরে অভিযান, পোড়ানো হলো দুই লাখ টাকার অবৈধ জাল
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রায় দুই লাখ টাকার অবৈধ জাল পুড়িয়েছেন জেলা সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জের দেখার হাওরে এসব অবৈধ জাল পোড়ানো হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মাছ চাষে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফলে দেখার হাওর ঘুরে দুই লাখ টাকার অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলোয় পেট্রোল এবং ডিজেল ঢেলে জ্বালিয়ে দেন সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন।
এ ব্যাপারে সম্রাট হোসেন বলেন, সরকার এ বছর মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা সকাল থেকে আজকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে শান্তিগঞ্জের দেখার হাওরে অভিযান চালিয়ে দুই লাখ টাকার জাল পুড়িয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার