ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে সামাজিক ও রাজনৈতিক সহনশীলতা নিয়ে এ্যাডভোকেসি সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ৪:৪৪

জয়পুরহাটে সামাজিক-রাজনৈতিক শান্তি, সম্প্রীতি  ও সহনশীলতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে  জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচছাসেবী সংগঠন   ডেমক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে   আস্থা নাগরিক প্লাটফর্ম  এর  আয়োজন করে।

আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,  জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী  হাসিবুল আলম লিটন, জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু,  মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,  জেলা কৃষকদলের সদস্য সচিব  কাজী মনজুরে  মওলা পলাশ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন সহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।  

ভিন্নধর্মী অনুষ্ঠানটির সার্বিক সহায়তা করেন ডেমক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের জয়পুরহাট জেলা সমন্বয়কারী  নাসিমা বেগম, সিনিয়র ফিল্ড অফিসার মোফাখ্খারুল ইসলাম,  সংগঠনটির জেলা যুব ফোরামের  আহবায়ক  রাসেল আল রশিদসহ সংশ্লিষ্টরা।

পরমত সহিষ্ণুতা,   মাদক ও দূর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধ,  বেকরত্ব দূরীকরন,   অংশগ্রহণমূলক  সুষ্ঠু  নির্বাচন  ও  গনতন্ত্রের অবাধ চর্চার ফলে সামাজিক-রাজনৈতিক শান্তি, সম্প্রীতি  ও সহনশীলতা বৃদ্ধি পাবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার