ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

৫০০’র আগেই অলআউট বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১০:৫৫

গল টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটেই ৪৫৮ রান করে ফেলেছিল বাংলাদেশ। তখন ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল, ৫০০ রান পেরিয়ে বিশাল একটি পুঁজি গড়তে পারবে টাইগাররা। কিন্তু গতকাল বুধবার শেষ বিকেলে হঠাৎ ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৬ রান তুলতেই হারিয়ে ফেলে আরও ৫ উইকেট। ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।
শেষ বিকেলে এমন বাজে ব্যাটিংয়ের কারণে ভ্ক্তরা আশঙ্কা করেছিলেন, সাজানো গোছানো ইনিংসেও হয়তো ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারবে না বাংলাদেশ। শেষমেশ তাই হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ৪৯৫ রানে, অর্থাৎ ৫০০’র মাইলফলক থেকে ৫ রান আগে।
গলে ইনিংসের শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। এরপর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ২৬৪ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত ১৪৮ ও মুশফিক ১৬৩ রানের বিশাল বিশাল ইনিংস খেলেন।
শান্ত আউট হওয়ার পর পঞ্চম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৪৯ রানের জুটি করেন মুশফিক। ইনিংসের ১৪১তম ওভারে মুশফিক আউট হন। পরের ওভারে সাজঘরে ফেরেন লিটনও। ৯০ রানে আউট হয়ে টেস্টে আরও একটি সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার।
বাংলাদেশের পক্ষে নিচের দিকে আর কেউ দাঁড়াতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। ৩টি করে উইকেট পান মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নানায়েকে।

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল