মাছ ধরার নৌকায় মিলল বিপুল পরিমাণ ইয়াবা, আটক ২
টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী পাড়ি দেওয়া একটি নৌকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মংডু শহরের ডেইলপাড়া এলাকার মো. জুবায়ের (২০) ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)। বুধবার (১৮ জুন) রাত ১১টায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি এলাকায় নাফ নদীর তীরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সম্প্রতি মাছ ধরার আড়ালে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি পিছু নেয় এবং দুই পাচারকারীকে হাতেনাতে আটক করে। পরে নৌকার পাটাতনের নিচ থেকে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় জালের ভেতর লুকানো ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান