কারিগরি শিক্ষার প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে : কারিগরি শিক্ষাবোর্ড চেয়ারম্যান মোঃ রুহুল আমিন
তারা কারিগরি দিক দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য অবস্থান করেছে। আমরা যদি কারিগরি শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে দেশ এগিয়ে যেতে বাধাগ্রস্থ হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন একথা বলেন। শুক্রবার (২০ জুন) সকালে কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল উড টেকনোলজি ডিপার্টমেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি আরো বলেন, আমরা প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি স্বার্থের দিকে আগ্রহী হওয়ায় কারিগরি শিক্ষার প্রসার হচ্ছেনা। সাধারণ শিক্ষায় ও কারিগরি শিক্ষায় ভর্তির সময় শিক্ষার্থী সমান বন্টন করা প্রয়োজন। আমাদের কারিগরি বিষয়গুলো আধুনিক ও যুগোপযোগী সম্পন্ন রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্খা করতে হবে। সবাই মিলে আমরা কারিগরি শিক্ষার প্রসারে একযোগে কাজ করে যাবো। এছাড়া উক্ত সেমিনারে অংশ নেওয়া সকল শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রচারণা চালানোর আহবান জানানো হয়।
উক্ত সেমিনারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মোঃ আনোয়ারুল কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) রূপক কান্তি বিশ্বাস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ও পেপার প্রেজেন্টার
প্রকৌশলী ফারুক রেজার সঞ্চালনায় সমন্ময়কারি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন।
উক্ত সেমিনারে পার্বত্য অঞ্চল সহ ৫টি জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা কারিগরি শিক্ষা প্রসারে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এমএসএম / এমএসএম
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য