ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা- আলী ইমাম মজুমদার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৬-২০২৫ বিকাল ৬:১
পটুয়াখালী জেলা সফরের অংশ হিসেবে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
 
বৃহস্পতিবার (১৯ জুন) শেষ বিকেল কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটন পার্ক হলরুমে আয়োজিত এক সভায় তিনি অংশ নেন।
 
উক্ত সভায় কুয়াকাটার সরকারি খাস জমি সংক্রান্ত বাস্তব চিত্র ও অন্যান্য সরকারি সম্পত্তি বিষয়ে আলোচনা করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক এবং ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের পটুয়াখালী ও কর্মকর্তারা। এছাড়াও জেলা পুলিশের একটি প্রতিনিধিদলও সভায় অংশ নেয়।
 
আলোচনা শেষে বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন স্থান পরিদর্শন করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এরপর তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন।
 
জানা গেছে, এ পরিদর্শনের মাধ্যমে কুয়াকাটা ও আশপাশের এলাকায় অবস্থিত সরকারি খাস জমি ব্যবস্থাপনায় সরকারের একটি দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর জন্য উন্নত ও জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
 
এর আগে দুপুরে উপদেষ্টা আলী ইমাম মজুমদার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কুয়াকাটায় পৌঁছান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার