ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের ১৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১১:৪০

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ব্যাংকের ক্রেডিট কার্ডের মোট আউটস্ট্যান্ডিং পোর্টফোলিও ১৫০ কোটি টাকা অতিক্রম করেছে; যা ব্যাংকের আর্থিক উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই অসাধারণ অর্জন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এই সাফল্যে অবদান রাখা সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিজের বক্তব্যে জনাব সাআদত উল্লেখ করেন যে, মাত্র চার বছরের মধ্যে ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড চালুর পর এই অভাবনীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে যা গ্রাহকদের আস্থা এবং বাজারে ব্যাংকের শক্ত অবস্থানের প্রমাণ। তিনি কার্ড ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি ঘোষণা দেন, কমিউনিটি ব্যাংক খুব শিগগিরই আরও আধুনিক ও গ্রাহককেন্দ্রিক কার্ড পণ্য চালু করতে যাচ্ছে, যার মধ্যে থাকবে ভিসা চিপ ডেবিট কার্ড, ভিসা সিগনেচার, ভার্চুয়াল কার্ড, কো-ব্র্যান্ডেড কার্ড, মাস্টারকার্ড এবং এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস সুবিধাসহ আরও অনেক কিছু; যা আধুনিক গ্রাহকের চাহিদা ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন: ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কর্পোরেট ব্যাংকিং এবং হেড অব বিজনেস (ব্রাঞ্চ); জনাব জাহির আহমেদ, হেড অব কার্ডস; জনাব মামুন উর রহমান, হেড অব এডিসি এবং হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিমসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও নির্বাহীগণ।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন