শ্রীপুরে ট্যুরিস্ট পুলিশের পরিচ্ছন্নতা অভিযান
পর্যটকদের আনন্দদায়ক ও মনোরম পরিবেশে ভ্রমণের লক্ষ্যে গাজীপুর সাফারি পার্কে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে গাজীপুর ট্যুরিস্ট পুলিশ। শনিবার (২১ জুন) সকালে সাফারি পার্কের ভিতরে ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের সদস্যদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের ইনচার্জ কামাল উদ্দিন , ইসপেক্টর মাইনুদ্দিন,সাফারি পার্ক টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সভাপতি সুরুজ্জামান, সহ সভাপতি সৈয়ত করিম সাংগঠনিক সম্পাদক খোকন উপদেষ্টা আসাদুজ্জামান সহ ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের সদস্যবৃন্দ।
ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের ইনচার্জ কামাল উদ্দিন জানান,সাফারী পার্কটি দক্ষিণ এশীয় মডেল বিশেষ করে থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ড এর সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে। তাই দূরদূরান্ত থেকে এখানকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার। পর্যটন পুলিশ সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পর্যটন স্পটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের সমাগম বেশি হবে, দেশের জিডিপি বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
মেহেরপুরে প্রাক্তন শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
কুমিল্লা নগরে ১০ হাজার অটোরিকশা চলাচলের উদ্যোগ , অতিরিক্ত হলে মোবাইল কোর্ট
চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ: ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার
রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন
৫০ শয্যার কার্যক্রম ১৯ শয্যার ভবনে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকলেও থেমে নেই সেবা
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
গজারিয়ায় কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সাথে গজারিয়া থানা পুলিশের মতবিনিময় সভা