ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিট সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১২:৪

 “তুচ্ছ নয় রক্ত দান-বাঁচাতে পারে একটি প্রাণ” এ শ্লোগানে ও ‘মানবতার সেবায় আমরা’ এই প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিট স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন, ডোনারদের মিলনমেলা, বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চ্যারিটি ব্লাড ইউনিট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওয়ালিদ হাসান মাইনুল এর সভাপতিত্বে ও সদস্য মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ জামশেদ আলী,মোঃ মনিরুল ইসলাম মনির, মোঃ আব্দুল গনি ফিটু, মোঃ নাহিদুজ্জামান, মোঃ নাজিম উদ্দিন বুলবুল, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যগণ।উল্লেখ্য, শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে কেককাটা হয়। পরে সদস্য, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর হাতে ফলজবৃক্ষ তুলে দেন অতিথিবৃন্দ এবং চ্যারিটি ব্লাড ইউনিট পরিবারের এর পক্ষ থেকে অতিথিদের বই ও ফলজবৃক্ষ উপহার দেন সংগঠনের সভাপতি সহ অন্য সদস্যরা।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক