সোসাইটি ফর হিউম্যান রাইটসের ২০২৫-২৬ সালের নতুন কমিটি ঘোষণা
পূর্বঘোষণা অনুযায়ী গত ২০ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় সোসাইটি ফর হিউম্যান রাইটস ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন ও ঘোষণা করেছে।
সংস্থার নিয়ম অনুযায়ী আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, নির্বাহী পরিচালক, মিডিয়া সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সদস্যবৃন্দ। পাশাপাশি সংস্থার সকল সদস্যরাও উপস্থিত থেকে কমিটি গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
কমিটি ঘোষণার সময় বক্তারা সংস্থার ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানবাধিকার রক্ষায় সোসাইটির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে নতুন কমিটিকে দায়িত্ব পালনে আন্তরিক ও স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সোসাইটি ফর হিউম্যান রাইটস দীর্ঘদিন ধরে মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছে।
এমএসএম / এমএসএম
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত