নেত্রকোনায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোনায় আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার (২১ জুন) সকালে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নেত্রকোনা মহিলা কলেজ সংলগ্ন পুকুরপাড় এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাবা বনানী বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতনভাবে গাছ লাগাতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা জানান,আজকের কর্মসূচিতে শতাধিক গাছ রোপণ করা হয়েছে। পুরো জুলাই-আগস্ট মাস জুড়ে জেলার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম, কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বলেন, এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি একটি পরিবেশবান্ধব সচেতনতা তৈরির প্রয়াস, যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হন বৃক্ষরোপণে অংশ নিতে।
পরিশেষে অতিথিরা একযোগে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়