ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দিয়ামনি ই-কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ৪:৫৫

আনুষ্ঠানিকতা, মিলনমেলা ও সাংস্কৃতিক উন্মাদনার মধ্য দিয়ে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই-কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও লোগো উন্মোচন অনুষ্ঠান।

মগবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দুই প্রতিষ্ঠানের সদস্য, শুভানুধ্যায়ী, মিডিয়া ব্যক্তিত্বসহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রখ্যাত সংগীতশিল্পী রফিকুল আলম এবং প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার শওকত আলী ইমন, ভার্চুয়ালি যুক্ত হন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, কৌতুক অভিনেতা শাহীন, উপদেষ্টা তানিয়া শারমিন ও সিরাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার এডমিন শাহীনুর ইসলাম (সাবা), দেওয়ান ইফফাত আহমেদ শশী, শ্যামা খন্দকার, ফারহানা আদর, মোঃ ইকরামুল হক ভূঁইয়া, খুলনার এডমিন মুক্তা জামান, সাভারের মডারেটর শাম্মি আক্তার, গাজীপুরের মডারেটর উর্মি শিমুল এবং ব্র্যান্ড প্রমোটর জোবায়দা ইসলাম রুমাসহ আরও অনেকে।

দিয়ামনি ই-কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ নতুন অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

চেয়ারম্যান বলেন, “আমরা নাটক প্রযোজনা, সুন্দরী প্রতিযোগিতা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করতে চাই। আমাদের লক্ষ্য একটি সৃজনশীল ও সামাজিকভাবে সচেতন প্ল্যাটফর্ম গড়ে তোলা।”

অনুষ্ঠানের শেষাংশে অতিথিদের সম্মানে আয়োজন করা হয় মিলনভোজ এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি