ফল উৎসব ও ঈদ পুনর্মিলনী ২০২৫
বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ২০ জুন ২০২৫ তারিখ, শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ফল উৎসব ও ঈদ পুনর্মিলনী ২০২৫ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (মৃত্তিকা ভবন), ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গিস আক্তার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূর আফজাল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর মহাসচিব এ্যাড. শাহিদা খানসহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, "ঐতিহ্য অন্বেষণে তারুণ্যের যাত্রা" প্রতিপাদ্যকে ধারণ করে হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন ধরনের স্টাডি কার্যক্রম পরিচালনা এবং স্টাডি ট্যুরের আয়োজন করে থাকে।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন