ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কেন্দুয়ায় বিএনপি নেতার গুদামে ৩০৪ বস্তা সরকারি চাল উদ্ধার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ১২:৭

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার এক বিএনপি নেতার গুদাম থেকে ঈদ উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৩০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বাদে আঠারো বাড়ি এলাকায় অবস্থিত মেসার্স নাহার ট্রেডার্স নামে একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

এটি কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠান বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন মদনের অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জামিউল ইসলাম সাকিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মোট ১৩ হাজার ৫১৫ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় একটি হ্যান্ডট্রলিতে করে চাল সরিয়ে নেওয়ার চেষ্টাও করা হচ্ছিল, সেটিও জব্দ করা হয়।

চালগুলোর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৬৭ হাজার টাকা। বস্তাগুলোর গায়ে খাদ্য অধিদপ্তর, টিসিবি ও বিভিন্ন সরকারি সংস্থার লেবেল যুক্ত ছিল। অভিযোগ রয়েছে, এই চালগুলো অবৈধভাবে গুদামে মজুত রাখা হয়েছিল।

অভিযানের সময় অভিযুক্ত বিএনপি নেতা খোকন আহমেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে একাধিকবার ফোন করলেও সাড়া দেননি এবং পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার জামিউল ইসলাম বলেন, “লোকজন দাবি করেছে, চালগুলো বিতরণের পর অবশিষ্ট অংশ তারা কিনেছে। কিন্তু প্রশাসনের অনুমতি থাকলে গোপনে মজুদ করে সরানোর দরকার হতো না।”

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “জব্দকৃত চাল বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি। ফিরে এসে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছেন, রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। স্থানীয়রা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “গরিবের জন্য বরাদ্দকৃত ত্রাণ আত্মসাৎ চরম অন্যায়। এটি শুধু দুর্নীতি নয়, মানবতাবিরোধী কাজ। প্রশাসনের উচিত অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।”

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি