রায়গঞ্জে বিএনপি'র ভিত্তিহীন অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি'র ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে পাল্টা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২জুন) বিকেল ৩টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা।
বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ শাহ শরীফ জিন্দানী মাজার মসজিদে আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৌঁছাই। সেখানে বিএনপির কয়েকজন এমপি প্রার্থী নেতা-কর্মীসহ মোটরসাইকেল শোডাউন নিয়ে পৌঁছালে আমরা অভ্যর্থনা জানাই।
ইমাম সাহেবের অনুরোধে খুতবা প্রদান ও ইমামতি করেন জামায়াতের প্রার্থী। নামাজে সর্বস্তরের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন। শেষে আগত বিএনপির নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেন। যা সাধারণ মুসল্লিদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করে। আমরা জানতে পারি কেন্দ্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্যের নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা স্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।” সেখানে জামায়াতে ইসলামীর কোন নেতা কর্মীরা কোন স্লোগান ও মিছিল করে নাই।
আমরা স্পষ্টভাবে বলছি, জামায়াত জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কোনো আওয়ামী পুনর্বাসন প্রকল্প নেই। আমরা মনে করি, রায়গঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনে একটি স্বাভাবিক, সৌহার্দ্যপূর্ণ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি নেতৃবৃন্দকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানাই।
এ সময় রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা: মো. মুনছুর আলী, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুমন আহমেদসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত