ধামরাইয়ে মহাসড়কের পাশে পৌর বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রতিদিনই ফেলা হচ্ছে ধামরাই পৌরসভার বাসাবাড়ির বর্জ্য। ফলে পথচারী, চালক, যাত্রী এবং আশপাশের স্থানীয় বাসিন্দারা চরম দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন। মহাসড়কের পাশ ঘেঁষে থাকা বতসবাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদেও এর বিরূপ প্রভাব পড়ছে।
পৌরসভার নিজস্ব কোনো বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র না থাকায় এসব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কুল্লা ইউনিয়নের কসমচ ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই। এর ফলে রাস্তায় চলাচলকারী পরিবহনের চালক ও যাত্রীদের নাক-মুখ চেপে চলতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্গন্ধ এতটাই তীব্র যে, ঘরের ভেতরেও মশা-মাছি ও গন্ধ ঢুকে পড়ে, শিশুরা ঠিকমতো খেলাধুলা বা পড়াশোনা করতে পারে না, এমনকি মসজিদে নামাজ পড়তেও সমস্যা হয়।
এক পরিবহন চালক বলেন, “ময়লার জায়গায় এলে বাসের যাত্রীরা নাক-মুখ চেপে ধরে রাখে। এমনকি আমাদেরও স্টিয়ারিং না ধরেই নাক চেপে ধরতে হয়।” এক অটোচালক জানান, “মাঝেমধ্যে এত দুর্গন্ধ হয় যে, স্টিয়ারিং ধরবো নাকি নাক ধরবো—বুঝে উঠতে পারি না।”
বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গন্ধের কারণে এলাকাটি এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে মনোযোগ দিতে পারছে না। ধর্মীয় অনুষ্ঠানেও বিঘ্ন ঘটছে। তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, গণস্বাক্ষর ও মৌখিকভাবে ময়লা ফেলা বন্ধের দাবি জানিয়ে এলেও আজও স্থায়ী কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে ইউএনওর কাছে অভিযোগকারী আনোয়ার হোসেন সুজন বলেন, “পৌরসভার ময়লা ফেলার কারণে আমরা প্রচণ্ড দুর্গন্ধে ভুগছি। স্কুল, মসজিদ ও বাড়িঘরে যেভাবে গন্ধ ঢুকে পড়ে, তাতে এখানকার জীবন-যাপন একপ্রকার কষ্টকর হয়ে পড়েছে। আমরা লিখিতভাবে ইউএনওকে অভিযোগ দিয়েছি এবং তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানিয়েছেন, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।”
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’