সৈয়দ গোলাম সারওয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ারের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর কর্মময় জীবন ও সংগঠনের প্রতি অবদানের বিভিন্ন দিক তুলে ধরতেই এই আয়োজন।
শনিবার (২১ জুন) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে শহরের ভাদুঘরস্থ আল হেরা কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহা. মোবারক হোসাইন আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সভায় বক্তারা বলেন, সৈয়দ গোলাম সারওয়ার ছিলেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ সংগঠক ও দৃঢ়চেতা নেতা। রাজনৈতিক প্রতিকূলতা ও রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যেও তিনি সাহসিকতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করেছেন। তিনি বহুবার কারাবরণ করেছেন, কিন্তু নীতির প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর জীবন, আদর্শ ও নেতৃত্ব আগামী প্রজন্মের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই ও নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জোনায়েদ হাসান, জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পি, ডা. এম. এ. হানিফ, মাওলানা খুরশিদ আলম, মো. রোকন উদ্দিন, ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. হাসান মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ গোলাম সারওয়ারের মতো নিবেদিতপ্রাণ নেতৃত্ব সংগঠনের জন্য একটি বিরল সম্পদ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতির দায়িত্ব পালন শেষে জামায়াতে ইসলামীতে যুক্ত হন এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াত সংগঠনতভাবে সুসংহত ছিল।
আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত