ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে চুরির সময় যুবদল কর্মী আটক


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৫ বিকাল ৫:৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির সময় নাজমুল (৪০) নামে এক যুবদল কর্মীকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২১ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার তাড়াইল বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী শরীফ মিয়া জানান, রাতের বেলায় নাজমুল ও তার কয়েকজন সহযোগী দরজা ভেঙে তার বাড়িতে চুরি করতে যায়। তারা নগদ ৫ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা নাজমুলকে আটক করে গণধোলাই দেন এবং পুলিশে সোপর্দ করেন। তবে তার সহযোগীরা চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রোববার (২২ জুন) দুপুরে আটক নাজমুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার