ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১২:৩৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের নেহাল (২) এবং ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের জান্নাতুল মাইশা (৬) পানিতে ডুবে মারা যায়।

নিহত নেহালের মামা মিনহাজ উদ্দিন জানান, কয়েকদিন আগে তার বোন ও ভাগিনা নেহাল বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে নেহাল বসতঘরের পেছনে থাকা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুরেই তার নিথর দেহ ভেসে উঠতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বিকেল ৩টার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর এলাকায় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় জান্নাতুল মাইশা। পরিবারের সবাই ঘরে বিশ্রামে থাকায় কেউ বিষয়টি টের পাননি। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। তাকেও দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইশা ওই এলাকার ব্যবসায়ী নাসির উদ্দীনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন বলেন, “রোববার দুপুরে পানিতে ডুবে আসা দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।”

স্থানীয়রা জানান, শিশুদের এমন মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। সচেতনতার অভাব ও পুকুর-ডোবায় নিরাপত্তাব্যবস্থার ঘাটতি শিশুদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে বলে মত দেন অনেকে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ