পটুয়াখালীর রাঙ্গাবালিতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে সাগর থেকে মাছ ধরে ঘাটে এসে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আল-আমিন (৩৫) নামের এক জেলে।সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শিরাজ খান। জানা গেছে, ৫ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের এই জেলে ট্রলারটি। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি ১১ জন জেলে নিয়ে চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জেলে আল-আমিন নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী জানান, রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন নদীতে পড়ে যান নিখোঁজ জেলে আল-আমিন।
নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার পরপর তাৎক্ষণিক জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন।
এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোড়ালোভাবে উদ্ধার অভিযান করবেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত