ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দাউদকান্দি মডেল থানা জুনায়েত চৌধুরী


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৪:৩৯

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অবদান রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি’র সম্মাননা পেলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  জুনায়েত চৌধুরী।
রবিবার( ২২ জুন) বিকালে  কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজিত এই সভায় পুলিশ সুপার মহোদয় সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি পুলিশ বাহিনীর নৈতিক শক্তি, প্রশাসনিক শৃঙ্খলা, নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূলে বিশেষ অবদান রাখেন দাউদকান্দি মডেল থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার (ওসি) জুনায়েত চৌধুরী এ সম্মাননা পদক অর্জন করেন।
এবিষয়ে ওসি জুনায়েত চৌধুরী বলেন, এই সম্মাননা আমাদের দাউদকান্দি
মডেল থানার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। আমরা সবসময় জনগণের সেবা এবং অপরাধ দমনে সচেষ্ট থাকি। এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে আমাদের দায়িত্ব আরও বেশি দায়িত্বশীলতার সাথে পালন করতে। আমি আমার সহকর্মীদের এবং কুমিল্লা জেলা পুলিশের প্রতি গর্বিত এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার