ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দোহারে পুলিশের বিরুদ্ধে যুবকের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৫:১৮

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় পুলিশের পরিচয়ে এক যুবককে আটকের পর ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের নাম এএসআই আরিফ ও এএসআই মনির।

ভুক্তভোগী লিমন জানান, তার ভাই ইমন হলের বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে দুই ব্যক্তি তার গতিরোধ করেন। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তারা তাকে জেরা শুরু করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে একজন মুখে মাস্ক পরা ব্যক্তি এসে কিছু হস্তান্তর করলে পুলিশ সদস্যদের আচরণ আরও রহস্যজনক হয়ে ওঠে।

এরপর তারা লিমনের পকেট থেকে ইয়াবা পাওয়ার মিথ্যা অভিযোগ এনে তাকে ভয় দেখায় এবং মামলা না দিতে হলে বিকাশে মোবাইলে থাকা ১৪,৮০০ টাকা আদায় করে। এরপর পকেট থেকে আরও ৮,৬০০ টাকা নেয়। পরে মোবাইল ফেরতের জন্য আরও ৪০ হাজার টাকা দাবি করে।

ভয়ে আতঙ্কিত লিমন তার ভাই ইমনকে ফোন দিলে ইমন ২০ হাজার টাকা নিয়ে এসে কাজীরচরের বড় ব্রিজে পুলিশের কাছে সেই টাকা দেন। এরপর লিমন তার মোবাইল ফেরত পান।

সর্বমোট ৪৩,৪০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এএসআই মনির ও আরিফের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে ফোনে কথা হলে এএসআই মনির বলেন, “ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটমাট হয়ে গেছে।” তিনি আরও বলেন, “আপনি চাইলে আমার ক্ষতি করতে পারেন, দয়া করে আমার চাকরি নিয়ে সমস্যা করবেন না।”

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনাটি ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার এবং ডিআইজি বরাবর কুরিয়ারে অভিযোগ আকারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। একজন বলেন, “পুলিশ যদি এমন করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?”

ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে হাইকোর্ট বিভাগের আইনজীবী আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব