রাজশাহীতে দিনব্যাপী সুজুকি বাইকার্স ডে অনুষ্ঠিত
রাজশাহীতে আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি সুজুকির রাইডার্স ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে রাজশাহী নগরীর শিমলা পার্ক এলাকার পদ্মার তীরে একটি অভিজাত রেস্তোরায় র্যানকন মটরস ও মোটরসাইকেল কোম্পানি সুজুকির অথোরাইজড ডিলার আব্দুল্লাহ মটরসের আয়োজনে প্রায় ৩৫০ জন সুজুকি মোটরসাইকেলের গ্রাহক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই রেজিস্ট্রেশনের পরে গ্রাহকদের স্বাগত জানান র্যানকন মটরসের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা।
এরপরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন র্যানকন গ্রুপের সুজুকি মোটরসাইকেলের অথোরাইজড ডিলার আব্দুল্লাহ মটরসের স্বত্ত্বাধীকারী মাহমুদুল হাসান সেতু।
এসময় র্যানকন মটর বাইক লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার রাশেদুল হাসান, রিজিওনাল সার্ভিস ম্যানেজার ওয়ালিউর রহমান, খান মোহাম্মদ সাব্বিরুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার মাসুদ রানা, ডিলার ডেভেলপমেন্ট হেড মোস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য দেন।
গ্রাহকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘র্যানকন গ্রুপ মনে করে সুজুকিই হলো বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি। এই অগ্রযাত্রায় সম্মানিত গ্রাহকদের ভূমিকা সবচেয়ে বেশি। আমাদের এই যাত্রায় গ্রাহকদের ভরসাই আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা হবে। তাই র্যানকন গ্রুপ গ্রাহকদেরই সর্বোচ্চ মূল্যায়ন করে।
সারাদিনের এই আয়োজনে র্যানকন মটরস ও আব্দুল্লাহ মটরসের আয়োজনে গ্রাহকদের সৌজন্যে ৮টি ইভেন্ট ও র্যাফেল ড্র'তে ৮০টি পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত