আবুল বাশারের বিরুদ্ধে অপপ্রচার: ষড়যন্ত্রমূলক বলে দাবি ভুক্তভোগীর
গণপূর্ত ই/এম বিভাগ-২, ঢাকা-এর উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল বাশারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল ও রাজনৈতিকভাবে চিহ্নিত ব্যক্তিরা ব্যক্তিস্বার্থে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে সংবাদকর্মীদের কাছে দেওয়া বক্তব্যে আবুল বাশার বলেন, “আমি সরকারের একজন ক্ষুদ্র কর্মকর্তা। ২০০৬ সালে চাকরিজীবন শুরু করি এবং সর্বদা দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করেছি। কোনো সময়ই দুর্নীতি বা অনিয়মে জড়াইনি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৯ বছরের চাকরিজীবনে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কখনও কাঙ্ক্ষিত পোস্টিং পাইনি। তবুও আন্তরিকতা ও পেশাগত সততার সঙ্গে কাজ করেছি।”
অপপ্রচারের পেছনে জড়িত হিসেবে তিনি অভিযোগ করেন, বাকেরগঞ্জ থানাধীন ৭নং কবাই ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সভাপতি আব্দুল কুদ্দুছ মিয়া তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। বাশার জানান, তার পরিবারের মালিকানাধীন ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ইটভাটাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের সূচনা হয়।
বাশারের অভিযোগ, “অবৈধ আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে কুদ্দুছ মিয়া দলীয় পরিচয় ব্যবহার করে নানা সরকারি দপ্তরে অপপ্রচার চালিয়ে আসছে। অথচ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার অতীতও চাঞ্চল্যকর অপরাধে পরিপূর্ণ।”
তিনি জানান, ২০২৪ সালের ২০ আগস্ট বরিশাল বিএনপির হাইকমান্ড কুদ্দুছ মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে।
এদিকে আবুল বাশারের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও বিএনপির একাধিক নেতাকর্মী তার সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করেছেন। কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমিন মোল্লা বলেন, “আবুল বাশার একজন সম্ভ্রান্ত পরিবার ও জাতীয়তাবাদী আদর্শের অনুসারী।”
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা জিএম আতায়ে রাব্বি বলেন, “বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালীন সময়ে বাশার ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।”
এছাড়া বরিশাল বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “আবুল বাশার একজন আদর্শিক ও পরিশ্রমী জাতীয়তাবাদী চিন্তাধারার মানুষ। তিনি আমাদের দলের প্রতি নিষ্ঠাবান এবং ভবিষ্যতেও দলের প্রয়োজনে তাকে আমরা পাশে পাব।”
সবমিলিয়ে আবুল বাশার এই অপপ্রচারকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে বলেন, “আমি ন্যায়বিচারের আশায় আছি এবং বিশ্বাস করি—সততার সঙ্গে দায়িত্ব পালন করলে সত্যের জয় হবেই।”
এমএসএম / এমএসএম
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান