ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর তাঁতী বাজারে নকশাবহির্ভূত অংশ অপসারন


সিনথিয়া পপি/ আফিয়া আফরোজ photo সিনথিয়া পপি/ আফিয়া আফরোজ
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৬:৪

রাজধানীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণ অব্যহত রয়েছে। পাশাপাশি অব্যাহত আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নকশাবহির্ভূত ও অবৈধ ইমারত অপসারনের বিশেষ অভিযান। গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকায় তাঁতী বাজার এ নির্মাণাধীন বেশ কয়টি ভবনে রাজউকের অভিযান, নকশাবহির্ভূত অংশ অপসারন করা হয়েছে।

ইমারত আইন লঙ্ঘন করে আবাসিক ভবনের নিচে বাণিজ্যিকভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলায় নির্মাণাধীন বেশ ক’টি ভবনে অভিযান চালিয়ে নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। গতকাল ২৩ জুন সোমবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন এর নেতৃত্বে তাঁতীবাজার, প্যারিদাস রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময়  রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ করায় কয়েকটি বহুতল ভবনসহ নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ভবনগুলোর নকশাবহির্ভূত বর্ধিত স্থাপনার অংশ ভেঙে অপসারণসহ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে রাজউক কর্তৃপক্ষ। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত  হোসেন  সাংবাদিকদের বলেন, যে সকল নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়েছে। ভবনগুলোর নির্মাণকাজে রাজউকের নকশা ছাড়া ও নকশার ব্যত্যয় ঘটানোসহ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। তাই আপাতত ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া নকশাবহির্ভূত স্থাপনা অপসারণসহ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এসময় উচ্ছেদ অভিযান  উপস্থিত ছিলেন জোন ৭/১ এর অথরাইজ অফিসার এস এম এহসানুল ইমাম, প্রধান ইমারত পরিদর্শক বেলায়েত হোসেন,  ইমারত পরিদর্শক মো. সিহাবউদ্দিন, মো. আল-নাঈম মুরাদ, মো. রাফিউল আলম, ইমারত পরিদর্শক সাহিদা শারমিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

 

এমএসএম / এমএসএম

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি