ধামইরহাটে স্কুলশিক্ষার্থী অপহরণ মামলায় আটক ২
নওগাঁর ধামইরহাটে স্কুল শিক্ষার্থীকে অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের পর আসামিদের দেয়া তথ্য অনুযায়ী ঢাকার তুরাগ থানা এলাকা থেকে ভিকটিমসহ মূল আসামিকে আটক করে থানা পুলিশ। ধামইরহাট থানা পুলিশ তুরাগ থানায় আটক থাকা ভিকটিম ও আসামিকে উদ্ধারে ঢাকার উদ্দেশে রওনা করেছে।
জানা গেছে, উপজেলার কালুপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী কমলের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (১৪) প্রায়ই উত্ত্যক্ত করত উত্তর চকরহমত গ্রামের আবু বক্করের ছেলে মো. মেহেদী হাসান (২৮)। বিষয়টি ভিকটিম তার মাকে জানায়। এমতাবস্থায় গত ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাড়ির বািইরে গেলে ভিকটিমকে রাস্তা থেকে সিএনজিতে তুলে নিয়ে চম্পট দেয়। রাতের মা প্রতিমা রানী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করলে সিএনজিচালক ছোট শিবপুর গ্রামের আখতার হোসেনের ছেলে রিপন হোসেন (২৫) ও অপহরণকারী ২নং আসামি মেহেদী হাসানের বাবা নজেশের ছেলে আবু বক্করকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিকটিম ও মূল আসামিকে ঢাকা জোনের তুরাগ ধানার উলুদা নামক স্থান থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান, উদ্ধারকৃত ভিকটিম ও মূল আসামিকে হেফাজতে নিতে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ধামইরহাট থানা পুলিশের বিশেষ টিম ঢাকায় পাঠানো হয়েছে। রাতেই তাদের ধামইরহাট আনা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করা হবে।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা