ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৩-৬-২০২৫ রাত ৯:৫৬

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক সমন্বিত কর্মশালা। সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সবুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম এবং প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু।

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাচ্ছে এবং হয়রানি থেকেও মুক্তি পাচ্ছে। গ্রাম আদালতকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

জেলা গ্রাম আদালত প্রকল্প সূত্রে জানা গেছে, গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে ৩ হাজার ৩৬টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। এসব মামলার রায় অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মোট ২ কোটি ৬২ লাখ ৬১ হাজার ৭০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

এই কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্টদের মাঝে গ্রাম আদালতের কার্যক্রম ও সুফল সম্পর্কে আরও সচেতনতা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার