টঙ্গীতে স্বাস্থ্যসম্মত নিরাপদ নগর পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টঙ্গীতে আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে স্বাস্থ্যসম্মত নিরাপদ নগর বিষয়ক পরিচিতি ও অবহিতকরণ সভা মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের বড় দেওরা এলাকায় সোলেমান পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর সোলেমান হায়দারের সভাপতিত্ব ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার লরেন্স ফলিয়া, অভিযাত্রা সামাজিক সংগঠনের সভাপতি হাজী মনির হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ওয়াশ কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র সরকার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালীমুল্লাহ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিগণ জনসাধারণের সেবার জন্য ১৩টি বর্জ্য সংগ্রহকারী রিকসা ভ্যান, ৫০০ পরিবারের মাঝে মশারি, ৫০০ পরিবারের মাঝে ওয়েস্টবিন, ৩০ জনকে নিয়ে আর্ট প্রতিযোগিতা (বায়ু দূষণমুক্ত পরিবেশ), ২০ জন ওয়েস্ট কালেকটরের মাঝে উপকরণ, কোভিড-১৯ চলাকালীন নিয়মিত অ্যাসাইনমেন্ট প্রদানকারীদের ১৫ জনের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় অতিথিগণ পরিষ্কার-পরিছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন। সবশেষে আগত অতিথিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপণ করেন বনি হালদার, (টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ)।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন