ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাঁচতে চায় হিমোফিলিয়ায় আক্রান্ত রায়গঞ্জের রাশেদ রানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ২:২৯

সিরাজগঞ্জেের রায়গঞ্জে বাঁচতে চায় হিমোফিলিয়া রোগে আক্রান্ত তরুণ রাশেদ রানা।

তিনি উপজলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া অভিরাম গ্রামের বাসিন্দা  মো. গোলাম রব্বানী'র ছোট ছেলে।

জানাগেছে, পরিবারের ছোট সন্তান রাশেদ রানা হিমোফিলিয়া নামক একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে তার চিকিৎসার পেছনে ৮ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। বর্তমানে টাকার অভাবে বন্ধ হতে বসেছে তার জীবন রক্ষার চিকিৎসা।

হিমোফিলিয়া একটি জেনেটিক রোগ, যেখানে রোগীর রক্ত সহজে জমাট বাঁধে না। ফলে সামান্য আঘাতও মারাত্মক রক্তক্ষরণে পরিণত হতে পারে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি।

রাশেদ রানা একজন মেধাবী যুবক। জীবনের শুরুতেই এমন রোগে আক্রান্ত হয়ে সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পরিবারটি আর্থিকভাবে খুবই অসচ্ছল। তার বাবা একজন সাধারণ কৃষক, যিনি এতদিন ধারদেনা করে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন কোনোভাবেই এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

রাশেদের বাবা গোলাম রব্বানী দেশবাসীর প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমার ছেলে রাশেদ বাঁচতে চায়। আমাদের পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব না। তাই দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করছি।” সহযোগিতা পাঠানোর বিকাশ নাম্বার ০১৭৪৫-০৫৫০২৫।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২