রায়গঞ্জে নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের রোড ডিভাইডার ও পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৫ জুন) সকালে ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ অফিসের সামনে দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা।
এতে মহাসড়কের উভয় পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির তৎক্ষনাৎ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীরা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে ফোরলেন রাস্তার পল্লী বিদুৎ অফিসের সামনে পাশ্ববর্তী রাস্তাটি অজ্ঞাত কারনে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পাশ্ববর্তী এই রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে গত এক বছরে ৬ থেকে ৭ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।
বক্তারা আরও জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম। অথচ অজ্ঞাত কারণে পল্লী বিদুৎ অফিসের সামনের পাশ্ববর্তী রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার দেয়ার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, রাস্তার এমন অবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করেনি। স্থানীয়রা পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার স্থাপনের দাবি জানান। দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তারা।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied