সন্দ্বীপ পৌরসভায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত
স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় জাতীয় ম্যালেরিয়া নির্মুল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্তৃক আয়োজিত মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রভাব কমানোর জন্য মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং কমিউনিটির মানুষের মাঝে মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে সন্দ্বীপ পৌরসভায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন বুধবার সকাল ১১ টায় সন্দ্বীপ পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসকের পক্ষে পৌরসভার একাউন্স অফিসার সাইফুল ইসলাম।
"নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন,ডেঙ্গু মুক্ত থাকুন"’ এই স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মুখে মাস্ক,হাতে গ্লাভস,ঝুঁড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পৌর বাজার এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এই সময় ব্রাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেল্থ অফিসার ফেরদৌসী আক্তার, ব্রাক স্বাস্থ্য প্রকল্পের প্রোগ্রাম অফিসার মনির হোসেন,পরিবেশ সচেতন ডাঃ কাজী নুরুল আবছার,সাংবাদিক বাদল রায় স্বাধীন উক্ত প্রকল্পের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহন করেন সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ জাফর উল্যা,কারী ফখরুল ইসলাম,যুবদল নেতা শরিফুজ্জামান শিমুল সহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ এলাকার সাধারণ জনগণ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি প্রতি তিন মাস পরপর পরিচালনা করা হবে তাই সমাজের সকলস্তরের মানুষকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত