বাঁশখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণী উদ্বোধন
বাঁশখালীতে প্রান্তিক এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের উফশী জাতের বীজ, রাসায়নিক সার, নারিকেল চারাসহ কৃষি প্রণোদনা বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
বাঁশখালীতে ২০২৫-২৬ মৌসুমে আমন খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হবে। এতে বাঁশখালী উপজেলার ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং জনপ্রতি ৫টি করে ১৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব চন্দ্র রায়, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়ছার উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫