পটুয়াখালীর বাউফলে কেটে কেটে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পটুয়াখালীর বাউফলে রাতের আধাঁরে কেক কেটে দলীয় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সূত্র জানায়, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের বারেক দরবেশের দরগাহে গতকাল ২৩ জুন রাতে গোপনে এ কর্মসূচির আয়োজন করেন বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মোনাতের আয়োজন করা হয়। এসব তারা বিভিন্ন ¯েøাগানও দেন। অনুষ্ঠানের স্থলের মাঠে শেখ মুজিবর রহমান ও পালাতক শেখ হাসিনার ছবি রাখা হয়। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি।
গতকাল বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক প্রোফাইলে ৪মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে। পরে যা আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্মে পোস্ট করা হয়।
প্রশাসনের চোখ ফাকি দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন,‘ গণ হত্যাকারী দল আওয়ামী লীগ। তারা কিভাবে প্রশাসনের চোখ ফাকি দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে তা বুঝে আসছে না। বিষয়টি আমরা রাজনীতিকভাবে মোকাবেলা করব।
এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার, বাউফল সার্কেল আরিফ মোহাম্মাদ শাকুর বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশি অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত