ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় কাঁচা সড়কে ইট, এলাকাবাসীর স্বস্তি


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১২:২৯

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। ১০৭০ মিটার দৈর্ঘ্যের কাঁচা সড়কে ইট বিছিয়ে উঁচু করা হয়েছে, যা আগে বছরের প্রায় ছয় মাসই পানিতে ডুবে থাকতো। এতে দুর্ভোগে পড়তেন এলাকার দুই থেকে আড়াই হাজার মানুষ। সেই সঙ্গে কয়েকটি গ্রামের কৃষকের ফসল পরিবহনও ছিল বিপদসংকুল।

এখন রাস্তার ইটকরণে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। নতুনভাবে নির্মিত সড়কের দুই পাশে ফলজ গাছ রোপণ করে এক ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগও নেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় বানা এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়কটির পাশে ৪০০টি বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপণ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক ও বন কর্মকর্তা শেখ লিটন প্রমুখ।

ইউএনও রাসেল ইকবাল বলেন, “এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল রাস্তাটি পাকা করার। আমরা তাদের সেই দাবি অনুযায়ী সড়কটি উঁচু করেছি এবং এইচবিবি প্রকল্পের মাধ্যমে ইট বিছানো হয়েছে।”

৮৬ লাখ টাকার উন্নয়ন ব্যয়
সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ’ প্রকল্পের আওতায় হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে ১০০০ মিটার রাস্তা নির্মাণে ব্যয় হয়েছে ৮১ লাখ টাকা। অবশিষ্ট ৭০ মিটার অংশ কাবিটা প্রকল্পের আওতায় রিটেইনিং ওয়াল, মাটি ভরাট এবং ইটকরণে ব্যয় হয়েছে আরও ৫ লাখ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান নিশাত তাসকিন এন্টারপ্রাইজ (বাকুন্ডা, ফরিদপুর) সড়কটির কাজ সম্পন্ন করেছে।

এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে যাতায়াতে আগে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে হাঁটাচলা তো দূরের কথা, ফসল আনা-নেওয়াও ছিল কষ্টকর। এখন রাস্তাটি ইটের হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন