ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

৯ মাস ধরে অনুপস্থিত, রায়গঞ্জে সমাজকর্মী বরখাস্ত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১:৮

টানা ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের এক ইউনিয়ন সমাজকর্মী।

মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত হয়েছেন উপজেলার ঘুড়কা ইউনিয়নের দায়িত্বে থাকা সমাজ কর্মী মো. মামুন আনসারী।

রায়গঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানাযায়, মো. মামুন আনসারী চুয়াডাঙ্গা জেলার জীবগনগর উপজেলা থেকে বদলী হয়ে রায়গঞ্জে যোগদান করেন ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি। এর পর নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকলেও গত বছরের সেপ্টেম্বরের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত ছুটি গ্রহন করে। ছুটি শেষ হলেও অদ্যাবধি কর্মস্থলে আর ফিরেন নাই। তবে তার দীর্ঘ দিন অফিসে না আসার বিষয়ে সমাজ সেবা অধিদপ্তরের থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে ইউনিয়ন সমাজকর্মী মামুন আনসারীর এমন কান্ডে যেমন তার সহকর্মীরা চিন্তিত তেমনি তার দায়িত্বে থাকা ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের সেবা দিতে নানা ঝামেলায় পড়ছেন তারা। প্রতিনিয়ত তার খোঁজে অফিসে ভীর করছেন সেবা প্রত্যাশীরা।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ জানান, তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে ৪দিনের ছুটি নেয়। ছুটি শেষ হলেও  তিনি আর অদ্যাবধি কর্মস্থলে ফেরেন নাই। আমরা অফিসের পক্ষ থেকে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন খোঁজ খবর পায়নি। তিনিও যোগাযোগ করেন নাই। 

অনুপস্থিত থাকা সমাজকর্মী মো. মামুন আনসারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

দীর্ঘদিন অফিসে না আসার কারণে এ বিষয়ে একাধিকবার তার ঠিকানায় কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। কোন খোঁজ খবর না পেয়ে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, দীর্ঘদিন ধরে কর্মস্থলে উপস্থিত না হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করা হবে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২